কোটবাড়ির লালমাই পাহাড়ের পাদদেশে সিসিএন পলিটেকনিকের প্রযুক্তির মেলা

সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার:
চালকদের ঘুম ভাঙানোর অ্যালার্ম চশমা, ফেলে দেওয়া মাছের আঁশ ও মুরগীর পাখা থেকে প্লাস্টিক, মানুষের হেঁটে যাওয়া থেকে বিদ্যুৎ উৎপাদন কিংবা কাঠের টুকরো ও ভাতের মাড় দিয়ে তৈরি আধুনিক ব্লক সহ তাকলাগাোন বিভিন্ন উদ্ভাবনী প্রদর্মন করেছে কুমিল্লার সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও গবেষকেরা।
কুমিল্লা কোটবাড়ির লালমাটির লালমাই পাহাড়ের পাদদেশে অবস্থিত সিসিএন ক্যাম্পাসে বুধবার সারাদিন গবেষকদের ভিন্ন ভিন্ন গবেষণা ও চিন্তার ফসল নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ইনোভেশন ফেয়ার ২০২৬’।
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ, বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থাপন, উদ্যোক্তা মনোভাব এবং প্রজেক্ট বেইজড লার্নিংকে উৎসাহিত করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) সাথে সামঞ্জস্য রেখে স্মার্ট টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, গ্রীন ইনোভেশন, স্টার্টআপ অ্যান্ড বিজনেস ইনোভেশন এবং জেনারেল ইনোভেশন—এই ৬টি ক্যাটাগরিতে মোট ৩৯টি প্রকল্প প্রদর্শিত হয়েছে।
বুধবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষে উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। তিনি শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্ভাবন দেখে ভূয়সী প্রশংসা করেন এবং এসব গবেষণা প্রকল্প নিয়ে যৌথভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।
এদিকে, দুপুরে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডিন নজরুল পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানজিনা ইসলাম চৌধুরী সিনথিয়া ও জনসংযোগ কর্মকর্তা মোঃ এমদাদুল হক সোহাগ প্রমুখ। সার্বিক সমন্বয় ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিএন শিক্ষা পরিবারের ডেপুটি সি.ই.ও ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম।
মেলায় প্রথম স্থান অর্জন করেছে ‘অ্যান্টি স্লিপ অ্যালার্ম ফর ড্রাইভার’, দ্বিতীয় হয়েছে ‘স্মার্ট ব্লাড ডোনেশন অ্যান্ড সার্চিং’, তৃতীয় হয়েছে ‘স্মার্ট ড্রেনেজ সিস্টেম’, চতুর্থ হয়েছে ‘বায়োডিগ্রেডেবল প্লাস্টিক’ এবং পঞ্চম স্থান অর্জন করেছে ‘ন্যাচারাল ফাইবার রিইনফোর্সড পেভার ব্লক’ প্রকল্প।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “বিশ্ব এখন প্রযুক্তিনির্ভর। সিসিএন শিক্ষার্থীরা আজ প্রমাণ করেছে তারা প্রযুক্তিতে কোনভাবেই পিছিয়ে নেই। যেসব প্রকল্প তারা উদ্ভাবন করেছে তা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে। তাদের চিন্তাশক্তি দেখে আমি অভিভূত। এসব প্রকল্প যদি বৃহৎ আকারে করা যায় তবে কুমিল্লাকে সিসিএন রিপ্রেজেন্ট করবে। আমার মনে হয়, কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনায় একসাথে কাজ করার সুযোগ রয়েছে। সিসিএন ক্যাম্পাসের এত সুন্দর পরিবেশ না আসলে বোঝার সুযোগ নেই। সুন্দর ও স্মার্ট কুমিল্লা গড়তে শিক্ষার্থী-গবেষকদের পারস্পরিক সহযোগিতা কামনা করেন তিনি। তাছাড়া এসব প্রযুক্তিকে এগিয়ে নিতে কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
সংবাদ প্রকাশঃ ৩০-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=