বরুড়া থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ================
সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বরুড়া থানা প্রেসক্লাবের মাসিক সভা বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদ মজুমদার।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা আবুল হোসেন সাজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৌরভ লোধ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর মীর, দপ্তর ও প্রচার সম্পাদক মো. রাকিবসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

সভায় প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, সংগঠনের ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যরা নিজেদের মতামত তুলে ধরেন।

আলোচনায় আগামী আগস্ট মাসে বরুড়া থানা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ কক্সবাজারে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি আগামী অক্টোবর মাসে প্রেসক্লাবের সদস্য অন্তর্ভুক্তি ও সদস্য বিয়োজন কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন, সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা বরুড়া থানা প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে সভাপতি মোহাম্মদ মাসুদ মজুমদার উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সংবাদ প্রকাশঃ ২৮-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন