কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভাইস চ্যান্সেলরের যোগদান

সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি ================
প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। আজ সোমবার (২৭ জুলাই ২০২৬ খ্রি.) বিকাল ৫.০০ ঘটিকায় তিনি যোগদান করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১১ক (১) ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চার বছরের জন্য তাঁকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন।
যোগদান শেষে তিনি প্রশাসনিক ভবনস্থ সম্মেলন কক্ষে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
মহান আল্লাহতা’য়ালার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবনিযুক্ত মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই মাননীয় উপাচার্য, ট্রেজারার এবং আমি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা নিষ্ঠার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করেছি। আমরা দু’জন আজকে নিযুক্ত হয়েছি, আমাদের লক্ষ্য ‘স্টুডেন্ট ফাস্ট’ নীতিকে বাস্তবায়ন করা। তাই শিক্ষার্থীদের কল্যাণ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং সার্বিক মানোন্নয়নে আমরা আন্তরিকতা নিয়ে কাজ করবো। কার্যকর উদ্যোগের মাধ্যমে বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি।

অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার কুমিল্লা জেলার হোমনা উপজেলার আলীপুর গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী এবং চীনের উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ট্যুরিজম মার্কেটিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিশ^বিদ্যালয়ে গবেষণায় তাঁর বেশ সুনাম রয়েছে। ৩০টিরও বেশি গবেষণা নিবন্ধ স্থানীয় এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি এর আগে নিজ বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, নিজ বিভাগের বিভাগীয় প্রধান, দুই মেয়াদে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, নিজ বিশ^বিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য, অর্থ কমিটির সদস্য, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক-সহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি হোমনা রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ এবং লালমাই ছোট শরীফপুর ডিগ্রি কলেজের গভর্ণিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মতবিনিময় সভা শেষে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। সংবাদ প্রকাশঃ ২৮-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন