পত্নীতলা সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শনে এসপি তারিকুল ইসলাম

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : সংবাদদাতা জানান ==============রোববার(২৬ জুলাই) নওগাঁর পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ’সময় সার্কেল অফিসের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান।
পরবর্তীতে তিনি সার্কেল অফিসের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম, রেজিস্টার, নথিপত্র ও প্রশাসনিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সেবামুখী করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে তিনি আইনশৃঙ্খলা রক্ষা, পেশাদারিত্ব বজায় রাখা এবং জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় মো.শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, পত্নীতলা সার্কেলসহ সার্কেল অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৭-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=