উখিয়ায় র্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ======================কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ২৫ জুলাই রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে র্যাব-১৫-এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫-এর ব্লক ই-জি/২ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি নুরুল আমিন (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল আমিন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫-এর বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, মাদক মামলায় আদালত নুরুল আমিনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নুরুল আমিনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৬-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=