মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিটিভি নিউজ।। ঝিনাইদহ প্রতিনিধি-=============
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের খাল থেকে আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সকালে ওই গ্রামের ভাঙনের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবুল হোসেন ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দুরে স্বরূপপুর গ্রামের মৃত মৃত বাহার মন্ডলের ছেলে।
স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান জানান, সকালে খালের ব্রীজের নিচে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরিচয় শনাক্ত হলে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মহেশপুর থানার ওসি মেহেদি হাসান জানান, বৃদ্ধ আবুল হোসেন সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। খালের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতা বশত খালে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। সংবাদ প্রকাশঃ ২৬-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন