নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নবাগত ওসির দায়িত্ব গ্রহণ

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন ঃ সংবাদতদাতা জানান ============
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবুল হোসেন। এর আগে তিনি ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ওসি এবং ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্বে তাঁর জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। প্রত্যাশা থাকবে, তিনি পেশাদারিত্ব, সততা, ন্যায়নিষ্ঠা এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে নবীগঞ্জবাসীর আস্থা আরও সুদৃঢ় করবেন।
একজন পুলিশ কর্মকর্তার ভালো কাজ যেমন পুরো বাহিনীর সম্মান বাড়ায়, তেমনি কোনো ব্যক্তির বিতর্কিত কর্মকাণ্ডও পুরো বাহিনীর ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আশা করি, তিনি দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নবীগঞ্জ থানাকে সেবামুখী ও জনআস্থার প্রতীক হিসেবে গড়ে তুলবেন।
নবাগত ওসি আবুল হোসেনের সফল কর্মজীবন ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। সংবাদ প্রকাশঃ ২৬-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন