ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান ============কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে ১৯টি মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সবুজ মিয়াকে (২৮) গ্রেফতার করেছে।
শনিবার (২৫ জুলাই) উপজেলার নাইঘর এলাকা থেকে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি বিশেষ দল তাঁকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাইঘর (আটকিল্লা পাড়া) গ্রামের মোঃ রহমত আলীর ছেলে সবুজ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানাসহ বিভিন্ন থানায় মাদকের ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম নাইঘর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত সবুজকে তিনটি পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
এলাকাবাসী জানান, গ্রেফতারকৃত সবুজ এলাকায় মাদক কারবারের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিলেন। তাঁর গ্রেফতারের খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন বলেন, “সবুজ এলাকার চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকের ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।” সংবাদ প্রকাশঃ ২৫-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=