নওগাঁয় পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে সাংবাদিকদের স্মারকলিপি

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : ======================নওগাঁয় পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আজমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জেলা টেলিভিশন জার্নালিস্ট আ্যাসোসিয়েশনের নেতারা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেন। অভিযোগে সাংবাদিকরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হাঁসাইগাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নিয়ে প্রতিবেদন তৈরি করছিলেন স্থানীয় সাংবাদিকরা। তারই অংশ হিসেবে ১৯ জুলাই দুপুরে তথ্য চিত্র সংগ্রহ ও বক্তব্য নিতে তারা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যান। এসময় উপপরিচালক গোলাম মো. আজম সহযোগিতার বিপরীতে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং প্রকাশ্যে মামলার হুমকি দেন।
বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তারা উপপরিচালক গোলাম মো. আজমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা টেলিভিশন জার্নালিস্ট আ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল করিম তরফদার, কার্যকরী সদস্য কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ চৌধুরী, একে সাজু, অর্থ সম্পাদক আরমান হোসেন রুমনসহ সাংবাদিক নেতারা।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অশোভন আচরণ করার অভিযোগে সাংবাদিকদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। এটি পরিবার পরিবল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর যথাযথভাবে পাঠানো হবে।’ সংবাদ প্রকাশঃ ২৪-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=