দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি,===============
কুমিল্লার দেবীদ্বারে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের পূর্বক কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেল ও রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের আড়াই বাড়ির মৃত সাঈদ আলীর ছেলে মোঃ নয়ন মিয়ার(৫২) এবং মৃত জয়দল হোসেনের ছেলে মোঃ জাকির হোসেন (৪৯)কে সুলতানপুর নূর মসজিদের পাশ থেকে ৪৬ পিস ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ।

একইদিন বিকেলে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানানগর গ্রামের বক্তার বাড়ির মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ ইউসুফ (২৭), একই বাড়ির মৃত আজগর আলীর ছেলে মোঃ সুরুজ মিয়া (৭০) এবং ঐ এলাকার মুন্সী বাড়ির মজিবুর রহমানের ছেলে মোঃ কাউছার আহমেদ (২৮) কে ইয়াবাসহ সানানগর বিল্লালের দোকানের সামনে থেকে আটক করেছে পুলিশ। এসময় তাদের সাথে থাকা ২৯ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ডালকরপার এলাকার হাতিমারা মুহুরি বাড়ির আব্দুল মতিনের ঘর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা কোতয়ালি থানার ছোটরা এলাকার আব্দুল আলিমের ছেলে মোঃ মামুন (৩৩) কে ৪ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে পুলিশ।

এছাড়াও মোবাইল কোর্টের অভিযানে সুলতানপুর ইউনিয়নের সানানগর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান (৩৮) কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, মাদক বিরোধী অভিযানে ৬ আসামিকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মোবাইল কোর্টে এক আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ আটক ৭ মাদক ব‍্যবসায়ীর ছবি। সংবাদ প্রকাশঃ ২৪-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন