হামলা ও হত্যাচেষ্টা মামলা: জামিন না পেয়ে ব্রাহ্মণপাড়ার সেই প্রধান শিক্ষক জেল হাজতে

ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক জেলহাজতে: রিপোর্ট চেয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান -============= কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত।
​এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০২৩ সালে উপজেলার নাল্লা গ্রামের মোসলেম উদ্দিনের বাড়িঘরে হামলা, মারধর ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে। ওই হামলায় মোসলেম উদ্দিনের ছেলেসহ পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় নাল্লা গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে এবং ৯০ নম্বর দক্ষিণ দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্টদের অভিযুক্ত করে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন মোসলেম উদ্দিন।
​সেই মামলায় গত ২১ জুলাই প্রধান শিক্ষক হাবিবুর রহমান বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
​ঘটনার সত্যতা নিশ্চিতের বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান জানান, বিষয়টি তিনি স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরেছেন। খোঁজখবর নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় দাপ্তরিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
​অন্যদিকে কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর আলী চৌধুরী বলেন, “বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে ব্রাহ্মণপাড়া উপজেলা শিক্ষা অফিসকে নির্দেশ দেওয়া হচ্ছে। প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিষয়ে একটি লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।” সংবাদ প্রকাশঃ ২২-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন