এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচ হলেন কুমিল্লার কারাতে মাস্টার মোখলেছুর রহমান (আবু)

সিটিভি নিউজ।। গত ১৫, ১৬ ও ১৭ জুলাই, ২০২৬ ইং তারিখে ঢাকায় ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন অনুমোদিত এশিয়া কারাতে ফেডারেশনের টেকনিক্যাল কমিশন কারাতে কোচেস ও রেফারী সেমিনার ও পরিক্ষার আয়োজন করেন। এশিয়া কারাতে ফেডারেশন আয়োজিত কোচেস ও রেফারী পরীক্ষায় বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের কারাতে ফেডারেশন মনোনীত কোচ ও রেফারী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
উক্ত পরীক্ষায় কুমিল্লা জেলা ও সাইনিং সিতোরিউ কারাতে একাডেমি, কুমিল্লা জেলা কারাতে টিচার্স ফাউন্ডেশনের সভাপতি কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি, ওয়ার্ল্ড ইউনিয়ন অব মার্শাল আর্ট ফেডারেশনের সদস্য কুমিল্লার কৃতি সন্তান মো: মোখলেছুর রহমান (আব্)ু এশিয়া কারাতে ফেডারেশনের কোচেস পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হন এবং এশিয়া কারাতে ফেডারেশনের কোচেস লাইসেন্স পাওয়ার গৌরব অর্জন করেন।
কারাতে প্রশিক্ষক অকঋ কোসেস লাইসেন্স প্রাপ্ত আবু বলেন আমার এই কৃতিত্বের জন্য অনুপ্রাণিত করেছেন বাংলাদেশ কারাতে ফেডারেশন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ। আমার এই সাফল্যে কুমিল্লা তথা বাংলাদেশসহ এশিয়ার কারাতে কোচের মাধ্যমে পূর্বের ন্যায় এখন আরো ভালোভাবে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়ার তৈরী করতে পারব। আমার এই সাফল্য কুমিল্লাসহ সমস্ত বাংলাদেশের ক্রীড়া ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
সিহান মোখলেছুর রহমান আবু বাংলাদেশ কারাতে ফেডারেশন ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতা ছাড়াও ইতিপূর্বেও জাপান, কোরিয়া, চীন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং মালদ্বীপ সহ বহুবার বিদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পদক অর্জন করেন।
কারাতে মাষ্টার সিহান মোখলেছুর রহমান আবু এশিয়া কারাতে ফেডারেশনের কোচেস লাইসেন্সপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক, সদস্য সচিব, জেলা ক্রীড়া অফিসারসহ কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন কারাতে সংগঠন এবং বিভিন্ন খেলার ইভেন্টের কোচ ও কর্মকর্তাবৃন্দরা অভিনন্দন জানান এবং বলেন কারাতে মাষ্টার আবুর এশিয়ান কারাতে ফেডারেশনের কোচেস লাইসেন্সস পাওয়ার মাধ্যমে কুমিল্লা ও বাংলাদেশ ক্রীড়াঙ্গনের সুনাম বৃদ্ধি করেছেন। সংবাদ প্রকাশঃ ২১-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=