জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ত্রাণ বিতরণ

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন ঃ সংবাদদাতা জানান ========
চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পানিবন্দি ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী-এর নির্দেশনায় মহানগরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মোট ৭০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়েছে।
সিএমপি সূত্র জানায়, গত ১২ জুলাই ২০২৬ রাত ৮টা ১৫ মিনিটে আকবরশাহ থানাধীন ফিরোজশাহ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৯৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন এবং আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
একই দিন রাত ৮টায় খুলশী থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ডা. শহীদ মকবুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ১৮৪টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ এবং খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
এছাড়া একই দিন রাত ৭টা ৪৫ মিনিটে পাঁচলাইশ থানাধীন হোসেন আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৮টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ এবং পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম।
আজ ১৩ জুলাই ২০২৬ দুপুর ১২টায় বায়েজিদ বোস্তামী থানাধীন হাজিপাড়া আব্দুল মোনায়েম হাইস্কুল আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ১৩টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ এবং বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।
একই দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে চান্দগাঁও থানাধীন শমসেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালা মিয়া পুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ২০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার বিধান আবিদ এবং চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।
এছাড়াও আজ ১৩ জুলাই ২০২৬ দুপুরে ইপিজেড থানার বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় আরও ২০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সিএমপির পুলিশ জানিয়েছে, চলমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের খাদ্য, নিরাপত্তা ও জরুরি সহায়তা নিশ্চিত করতে এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। নগরীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পানিবন্দি ও অসহায় মানুষের জন্য প্রয়োজন অনুযায়ী ধারাবাহিকভাবে ত্রাণসামগ্রী বিতরণ এবং অন্যান্য সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সংবাদ প্রকাশঃ ১৬-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন