উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬৪ পৃথক দুটি অভিযানে ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা, একটি সিএনজি, ১৩ বস্তা ইউরিয়া সার এবং চারজন সার পাচারকারীসহ মোট পাঁচজনকে আটক করেছে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি করা হয়। এ সময় বিজিবির নারকোটিক্স ডগ ‘রকি’র সহায়তায় সিএনজির যাত্রীবাহী আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজি চালক উখিয়ার মধ্যম হলাদিয়া গ্রামের ছৈয়দ করিম (৩৪)কে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এর আগে বুধবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল উখিয়ার আনজুমানপাড়া সুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ করে। এ সময় চারজনকে আটক করা হয়। জব্দকৃত সারের আনুমানিক মূল্য ১৪ হাজার ৩০০ টাকা।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদক, সার, জ্বালানি তেলসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রকাশঃ ১৬-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন