ব্রাহ্মণপাড়া শশীদল ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ বাছির উদ্দিনের জোর প্রচার-প্রচারণা

সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার।।========কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ এখন বেশ সরগরম। বিশেষ করে ৫ নং ওয়ার্ডে মেম্বার (ইউপি সদস্য) পদে তরুণ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মোঃ বাছির উদ্দিন বিএসসি-র প্রার্থিতা ঘোষণা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
নির্বাচনী মাঠ চষে বেড়ানোর পাশাপাশি এলাকায় তাঁর ব্যানার ও পোস্টার শোভা পাচ্ছে। পোস্টারে তিনি স্লোগান দিয়েছেন—“ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার এবং প্রতিশ্রুতি।” এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, মোঃ বাছির উদ্দিন বিএসসি একজন শিক্ষিত ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। এলাকার উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। নিজের প্রার্থিতা নিয়ে মোঃ বাছির উদ্দিন (বিএসসি) বলেন, “আমি অবহেলিত ৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে সাধারণ মানুষের অধিকার সবার আগে প্রাধান্য পাবে। আমি দল-মত নির্বিশেষে আমার এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করছি।” এলাকাবাসীর মতে, একজন যোগ্য ও শিক্ষিত মেম্বার নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও আইন-শৃঙ্খলার আমূল পরিবর্তন সম্ভব। আর এই দৌঁড়ে মোঃ বাছির উদ্দিন বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। শশীদল ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ৫ নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ ততটাই বৃদ্ধি পাচ্ছে। সংবাদ প্রকাশঃ ১৫-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=