কুমিল্লা: দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা: ক্ষোভ ঝরালেন সাবেক জেলা সদস‍্য সচিব; আন্দোলনে নামার ঘোষণা

সিটিভি নিউজ24 ।। এবিএম আতিকুর রহমান বাসার।। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/-_-
মেয়াদোত্তীর্ণ হওয়ায় চার বছর পর কুমিল্লার দেবীদ্বার উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি ভেঙে ফের নতুন করে আহব্বায়ক কমিটি ঘোষণা করলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত আংশিক আহব্বায়ক কমিটির প্রথম সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আবুল হাসেম ভুঁইয়াসহ ৮ জন যুগ্ম আহ্বায়কের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেবীদ্বার উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করা হয়।

মোঃ জসিম উদ্দিনকে আহব্বায়ক ও আবুল কালাম আজাদ’কে সদস্য সচিব করে ১৬ সদস্যর দেবীদ্বার উপজেলা কমিটি এবং মো. শাহজাহান মোল্লা’কে আহব্বায়ক ও মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান’কে সদস্য সচিব করে ১৫ সদস্যর পৌর কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নজরুল ইসলাম সরকার, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান সিকদার, আবদুর রউফ, শাহজাহান কবির, আবদুর রহমান, ইউসুফ মিয়া, বিল্লাল হোসেন, হাজী মোঃ শহীদুল্লাহ, এবিএম আবুল বাসার, মহসিন সরকার, মোহাম্মদ আলী, মো: আবদুল কাইয়ুম সরকার, মো: ছগির আহম্মেদ, ইব্রাহিম দিওন।

পৌরসভা আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ কামরুজ্জামান ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মো: আব্দুর রহিম, বশির আহম্মেদ, মিজানুর রহমান মাষ্টার, মো: মনির, মো: আসাদুজ্জামান পাঠান, মো: জসীম, মোস্তফা কামাল, এবিএম আবুল বাশার, মহসিন সরকার, মোহাম্মদ আলী।

এবিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাসেম ভুঁইয়া বলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত আহব্বায়ক কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেবীদ্বার উপজেলা ও পৌরসভা বিএনপির পূর্বের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দেবীদ্বার দিয়ে শুরু হলেও আগামিতে বিএনপিকে আরও শক্তিশালী ও সুগঠিত করতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির অন্তর্ভুক্ত সকল উপজেলা পৌরসভা ও ইউনিয়ন কমিটিগুলোকে সক্রিয় করতে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। যাতে আগামী ৩ মাসের মধ‍্যেই জেলা, উপজেলা, পৌর/ ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম কমিটিগুলো সম্পন্ন করতে পারি।

কমিটির বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সী ক্ষোভের সাথে বলেন, গতকাল কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি হলো- আর একদিন পরেই অর্থাৎ আজকেই দেবীদ্বার উপজেলা ও পৌরসভার পূর্বের কমিটি বিলুপ্ত করে তাঁরা কমিটি ঘোষণা করে ফেলল। বিএনপির দুঃসময়ে ৪ বছর দলটাকে যারা শ্রমে- ত‍্যাগের বিনিময়ে দলকটাকে আগলে রেখেছি, দেখেশুনে রেখেছি, নতুন কমিটিগুলোতে তাদের কেউ স্থান পেলনা। এখন যা করা হল তা দলটাকে ধ্বংস করার জন্য করছে। দলের স্বার্থে এখন আন্দোলনে নামা ছাড়া গত‍্যান্ত দেখছি না। তবে দেশে বন্যা পরিস্থিতির জন্য চুপচাপ আছি। সংবাদ প্রকাশঃ ১৫-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন