উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================
কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-১৫ এর মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও ইয়াবাভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

র‌্যাব-১৫ জানায়, সোমবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পালংখালী পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন সড়কে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, এক মাদক কারবারি মোটরসাইকেলযোগে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি একটি সাদা রঙের বাজারের ব্যাগ ও তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৫০টি এয়ারটাইট পলিপ্যাকে রাখা মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, পলাতক মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল উখিয়া থানায় হস্তান্তর এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ প্রকাশঃ ১৫-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন