চৌদ্দগ্রামে ইয়াবা ও বিদেশি মদ সহ চিহিৃত মাদক কারবারি আটক

সিটিভি নিউজ।। মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩ বোতল বিদেশি মদ সহ কামাল ভূঁইয়া (৪২) নামে এলাকার চিহিৃত এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত কামাল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। শনিবার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক উদ্দিন আকাশ এর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিটন সহ সঙ্গীয় ফোর্স উপজেলার আমানগন্ডা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯ বোতল বিদেশি ম্যাকডুয়েল মদ ও ০৪ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করে। এ সময় কামাল ভূঁইয়া নামে এলাকার চিহিৃত এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক উদ্দিন আকাশ বলেন, শুক্রবার বিকালে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও বিদেশি মদ সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১১-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=