কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ====================
কক্সবাজারের আলোচিত মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল হাসান (২৮)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৮ জুলাই) রাতে ফেনী জেলার মহিপাল বাস কাউন্টার এলাকা থেকে র‌্যাব-১৫ ও র‌্যাব-০৭-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গত ৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় মোহাম্মদ আলী (৩৫) নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১৫ ও র‌্যাব-০৭ ছায়াতদন্ত এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি রবিউল হাসান ফেনীর মহিপাল এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে বুধবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে সেখানে বিশেষ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিউল হাসান কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ পাহাড়তলীর মৌলভীপাড়া এলাকার নজির আহমদের ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল হাসান হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে কক্সবাজার থেকে পালিয়ে ফেনীতে আত্মগোপন করেছিলেন বলেও জানান।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সংবাদ প্রকাশঃ ০৯-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন