উখিয়ায় বিজিবির অভিযানে ২২ বস্তা ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==============কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি চোরাচালানবিরোধী অভিযানে ২২ বস্তা ইউরিয়া সার ও একটি ইজিবাইক জব্দ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জুলাই পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া এলাকায় অবস্থান নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে পালংখালী বাজার থেকে আনজুমানপাড়াগামী একটি ইজিবাইককে থামানোর সংকেত দিলে চালক ইজিবাইক ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ইজিবাইক থেকে পাঁচ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয় এবং চোরাচালানে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।
একই দিন উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকারের উপস্থিতিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল গয়ালমারা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা মালিকবিহীন ১৭ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। অভিযানের সময় চোরাকারবারিদের ধরতে চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা যায়নি।
উদ্ধার হওয়া মোট ২২ বস্তা ইউরিয়া সার, একটি ইজিবাইক এবং পলাতকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি উখিয়া-টেকনাফ সীমান্তে সন্ত্রাস, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৯-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=