দেবীদ্বারে অবৈধ ২টি ড্রেজার, ২ হাজার ৫০০ ফুট পাইপ ধ্বংস ও ৫০ হাজার জরিমানা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/====================
কৃষি জমি, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কুমিল্লার দেবীদ্বারে অবৈধ ড্রেজারবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে ২টি অবৈধ ড্রেজার ও প্রায় ২ হাজার ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। পাশাপাশি এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার তুলাগাঁও গ্রামে পরিচালিত অভিযানে একটি অবৈধ ড্রেজার ও প্রায় ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। একইদিন রামের দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার মালিক মো. আব্দুস ছামাদ-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় তার ব্যবহৃত ১টি ড্রেজার ও প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজারের কারণে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং অনেক এলাকায় ভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হচ্ছিল। নিয়মিত অভিযান পরিচালনা করলে এসব অনিয়ম অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা বলেন, অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে কৃষি জমির মাটি কাটা, খাল-বিল ও জলাশয়ের ক্ষতি করা এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। জনস্বার্থে কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধ ২টি ড্রেজার, ২ হাজার ৫০০ ফুট পাইপ ধ্বংসের ছবি। সংবাদ প্রকাশঃ ০৯-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=