চৌদ্দগ্রামে র‌্যাব-বিজিবি’র মাদক বিরোধী যৌথ অভিযান ৭০ কেজি গাঁজাসহ চিহিৃত ২ মাদক কারবারি আটক

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন,সংবাদদাতা জানান ======= কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব-৭, চট্টগ্রাম ও কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি’র যৌথ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ চিহিৃত দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার গোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি, এআরএম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, চৌদ্দগ্রাম পৌরসভাধিন গোমারবাড়ি পূর্বপাড়া এলাকার রিপন হোসেনের বসতবাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব ও বিজিবির একটি যৌথ আভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালায়।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রিপন হোসেনের স্ত্রী রোকসানা আক্তার এবং জসিম উদ্দিনের ছেলে রবিউল আলমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রিপন হোসেনের ঘর থেকে আনুমানিক সাত লাখ টাকা মূল্যের ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তবে, অভিযানের সময় প্রধান অভিযুক্ত রিপন হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রিপন ও রোকসানা দম্পতির বাড়িতে মজুদ করে রাখতেন। পরবর্তীতে রবিউল আলমের সহযোগিতায় বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীর কাছে অধিক মূল্যে এসব গাঁজা বিক্রি করা হতো।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি, এআরএম মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার করা গাঁজাসহ আটক দুইজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে পলাতক রিপন হোসেনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। সংবাদ প্রকাশঃ ০৯-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন