ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নে আবারো চেয়ারম্যান পদে লড়বেন আতিকুর রহমান রিয়াদ

সিটিভি নিউজ।। সংবাদদাতা জানান ==============আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বইছে আগাম নির্বাচনী হাওয়া। হাট-বাজার থেকে শুরু করে চায়ের দোকান সর্বত্রই এখন মূল আলোচনার বিষয় আগামী দিনের নেতৃত্ব। এরই ধারাবাহিকতায় উপজেলার শশীদল ইউনিয়নে নির্বাচনী মাঠে বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ-কে ঘিরেই স্থানীয় ভোটার এবং তার সমর্থিত নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শশীদল ইউনিয়নের বর্তমান সফল চেয়ারম্যান হিসেবে আতিকুর রহমান রিয়াদ ইতিমধ্যে এলাকায় একজন উন্নয়নমুখী ও জনপ্রিয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিগত কার্যকালে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং করোনাকালীন সংকটসহ বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে তিনি প্রশংসিত হয়েছেন।স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, আতিকুর রহমান রিয়াদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর শশীদল ইউনিয়নে অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে এবং বিচার সালিশে এক ধরনের স্বচ্ছতা এসেছে। সাধারণ মানুষের জন্য তাঁর দরজা সবসময় উন্মুক্ত থাকায় তরুণ ও প্রবীণ উভয় শ্রেণির ভোটারের মাঝেই তাঁর একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। ইউনিয়নের কয়েকজন প্রবীণ ব্যক্তি বলেন, রিয়াদ চেয়ারম্যান তরুণ হলেও তাঁর দূরদর্শিতা এবং মানুষের প্রতি ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। শশীদলের অসমাপ্ত উন্নয়নকাজগুলো শেষ করতে তাঁর মতো একজন যোগ্য ও নিষ্ঠাবান নেতার আবারো প্রয়োজন। নির্বাচনী প্রস্তুতির বিষয়ে আতিকুর রহমান রিয়াদের অনুসারী ও তার সমর্থিত নেতা-কর্মীরা জানান, তারা ইতিমধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক এবং জনসংযোগ শুরু করে দিয়েছেন। সরকারের উন্নয়ন বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি আতিকুর রহমান রিয়াদের বিগত দিনের সফলতার চিত্র তুলে ধরা হচ্ছে। এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনে দল-মত নির্বিশেষে শশীদল ইউনিয়নের ভোটাররা উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে আবারো আতিকুর রহমান রিয়াদকে বিপুল ভোটে বিজয়ী করবেন। সব মিলিয়ে, তফসিল ঘোষণার আগেই শশীদলের নির্বাচনী মাঠ আতিকুর রহমান রিয়াদের পক্ষে বেশ চাঙ্গা হয়ে উঠেছে। সংবাদ প্রকাশঃ ০৮-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=