দেবীদ্বার: গ্রেফতার এড়াতে মাদক মামলায় ২ বছরের সাজা নিয়ে পলাতক থাকার ৩ বছর পর গ্রেফতার

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=================
১০০ পিস ইয়াবা পাচারে অভিযোগে দায়ের করা মামলায় ২ বছরের সাজার পরোয়ানা নিয়ে মো. সুজন মিয়া নামে এক মাদক ব‍্যবসায়ী পলাতক থাকার ৩ বছর পর গ্রেফতার হয়ে এখন জেল হাজতে।

ঘটনাটি ঘটে কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামে। বুধবার (৮ জুলাই) ভোরে টহল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সুজন এর নিজ বাড়িতে গ্রেফতার করে পুলিশ।

আটক সুজন মিয়া (৩২) রাজামেহার গ্রামের ধনু মিয়ার ছেলে। সে ২০২৩ সালের ১৬ জুলাই ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। (মামলা নং-জিআর-৮৬/২৩)।

পরে আদালত তাকে ২ বছরের সাজা ও ৩ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।

দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) অপু বড়ুয়া জানান, ২ বছরের সাজা এড়াতে ৩ বছর পালিয়ে থেকেও নিস্তার পেলনা সুজন। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে গ্রেফতার এড়াতে মাদক মামলায় ২ বছরের সাজা নিয়ে পলাতক থাকার ৩ বছর পর গ্রেফতার হওয়া মো. সুজন মিয়ার থানা থেকে তোলা ছবি। সংবাদ প্রকাশঃ ০৮-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন