সিসিএন-এর নবীন বরণে কুবি ভিসি: শিক্ষার গুণগত মান ও সুনাম অক্ষুন্ন রেখে অনন্য উচ্চতায় এগিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি

সিটিভি নিউজ।। নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত পদচারণায় মুখরিত হয়ে উঠেছে লাল মাটির সিসিএন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ৭ জুলাই মঙ্গলবার কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ফল ২০২৬’ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং ফ্রেশার্স রিসিপশন অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্র্যাকটিক্যাল শেড কাম অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিএন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: তারিকুল ইসলাম চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো: জামাল নাছের এবং লিবারেল আর্টস অনুষদের ডিন ড. আলী হোসেন চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন, অবৈতনিক) ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মো: শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “সিসিএন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার গুণগত মান ও সুনাম অক্ষুণ্ন রেখে অনন্য উচ্চতায় এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি অনেক আগে থেকেই ‘আউটকাম বেজড এডুকেশন কারিকুলাম’ বাস্তবায়ন করে সফলতার সাথে পাঠদান প্রক্রিয়া চালিয়ে আসছে। পড়ালেখার পাশাপাশি এখানকার সহ-শিক্ষা কার্যক্রম (কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজ) সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও উল্লেখ করেন, সাধারণ আট-দশটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে সিসিএন সম্পূর্ণ আলাদা ও নান্দনিক। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আদলে ভর্তি পরীক্ষা চালুর মাধ্যমে মানসম্মত শিক্ষার্থী বাছাই করার উদ্যোগটি বিশ্ববিদ্যালয়টিকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ক্যাম্পাসটি শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য অত্যন্ত সহায়ক এবং যেসব অভিভাবক তাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য সিসিএন-কে বেছে নিয়েছেন, তারা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। বর্ণাঢ্য এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষ হয় বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায়। সংবাদ প্রকাশঃ ০৭০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন