কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

সিটিভি নিউজ।। কুমিল্লা কোতয়ালী মডেল থানার উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত ৬ জুলাই কুমিল্লা ঈদগাহ মাঠের মেইন গেটের সামনে পাকা রাস্তার ওপর অভিযানটি পরিচালনা করা হয়। কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মোঃ কুতুবউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোঃ সামব্বির আহম্মেদ সিনাল (২০)-এর কাছ থেকে ১০০ পিস, মেরাজ হোসেন (২৪)-এর কাছ থেকে ৫০ পিস এবং মোঃ নাদিম (১৯)-এর কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সামনে জব্দকৃত ট্যাবলেটগুলো আইনানুগভাবে জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৭০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=