ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান ===========
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’ পালিত হয়েছে। “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ব্রাহ্মণপাড়ার যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কাজী শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সরকারের রূপকল্প বাস্তবায়নে পল্লী অঞ্চলের প্রতিটি মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।”
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবাদ প্রকাশঃ ০৬-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=