কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। বিশ্বকাপ ফুটবল উদযাপন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হয় ‘গ্রেড-৫ থেকে গ্রেড-১২ টিম’ এবং ‘গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ টিম’। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচের উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন,কর্মব্যস্ততার মধ্যেও খেলাধুলার প্রতি কর্মকর্তা-কর্মচারীদের আগ্রহ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের আয়োজন কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সৃষ্টি এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ফুটবল ক্যাম্প এবং ছাত্রীদের জন্য হ্যান্ডবল ক্যাম্প দ্রুত শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচের মূল চেতনাই হলো পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করা এবং সেই চেতনাকে ধারণ করেই সবাইকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মো.আবদুল হাকিম বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা দেশের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মাননীয় উপাচার্য নিজে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করায় আয়োজনটি আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়েছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলায় ‘গ্রেড-৫ থেকে গ্রেড-১২ টিম’ টাইব্রেকারে জয়লাভ করে। খেলার নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা ছিল। সংবাদ প্রকাশঃ ০৫-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=