ব্রাহ্মণপাড়ায় সড়ক পরিবহন আইনে ট্রাফিক পুলিশের তৎপরতা, আটক ৩৩ মোটরসাইকেল

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান=== ===== কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ট্রাফিক পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১৫ ধারা মোতাবেক যথাযথ কাগজপত্র না থাকা, হেলমেটবিহীন চলাচল, মোটরসাইকেলে একাধিক আরোহী বহন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে এসব যানবাহন আটক করা হয়।
জেলা ট্রাফিক অফিসের পুলিশ সাজের্ন্ট রাজিব মজুমদারের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিশেষ অভিযানে আটক হওয়া ৩৩টি মোটরসাইকেল বর্তমানে আমাদের থানায় এনে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে অনেকে কুমিল্লা জেলা ট্রাফিক কার্যালয় থেকে মামলার জরিমানা পরিশোধ করে রশিদ নিয়ে আসছেন, এবং আমরা যাচাই-বাছাই করে তাঁদের মোটরসাইকেলগুলো ফিরিয়ে দিচ্ছি।”
সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশের এমন কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে থানা ও ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে। সংবাদ প্রকাশঃ ০৫-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=