নাঙ্গলকোটে সাংবাদিক শরিফ আহমেদের মায়ের মৃত্যু

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট সংবাদদাতা জানান ============
‎নাঙ্গলকোট প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পদক, কুমিল্লা টিভি ও যায়যায়দিন পত্রিকার সাংবাদিক শরিফ আহমেদ মজুমদারের মা হায়তুননেছা মারা গেছেন। রোববার (৫ জুলাই) সকাল ৯টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
‎পারিবারিক সূত্রে জানা গেছে, হায়তুননেছা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রোববার সকালে তাঁকে নিয়মিত চিকিৎসকের পরামর্শের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে পৌঁছানোর পরপরই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
‎মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, পাঁচ মেয়ে, শতাধিক নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
‎হায়তুননেছা ছিলেন সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রয়াত মুফতি নজির আহমদ মজুমদারের মা এবং আলহাজ আরিফুর রহমান মজুমদারের স্ত্রী।
‎আজ রোববার বাদ আসর নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের পিপড্ডা-বেকামুলিয়া আলহাজ মোমেনা খাতুন নূরানি মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
‎হায়তুননেছার মৃত্যুতে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সাবেক এমপি আব্দুল গফুর ভূইয়া, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, নাঙ্গলকোট উপজেলা প্রশাসনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলের ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। == সংবাদ প্রকাশঃ ০৫-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন