৪ বছর পলাতক মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে চার বছর ধরে পলাতক থাকা মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

র‍্যাব জানায়, শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকার শামীমা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. জামাল হোছন (৩০) টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল (৬ নম্বর ওয়ার্ড) এলাকার সৈয়দ হোছন প্রকাশ সৈয়দ আহম্মদের ছেলে।

র‍্যাব আরও জানায়, জামাল হোছনের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২০ সালে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি দীর্ঘ চার বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি এবং সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৪-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন