মনোহরগঞ্জে চাল নগদ অর্থ ও কৃষি উপকরণ বিতরণ

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ,মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ ===========কুমিল্লার মনোহরগঞ্জে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল, নগদ অর্থ ও কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম এসব সামগ্রী বিতরন করেন। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পৃথকভাবে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের হাতে ৩০ কেজি চাল ও নগদ অর্থ তুলে দেয়া হয়। পরে উপজেলা পরিষদ চত্ত¡রে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রæফের মাঝে কৃষি যন্ত্রপাতি তুলে দেন প্রধান অতিথি। এ সময় তিনি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মরিচ বীজ, গ্রীষ্মকালীন বিভিন্ন শাক-সবজির বীজ (উফশী ও হাইব্রিড) গাছের চারা, লেবুর চারা, বাশেঁর খুঁটি ও সার বিতরণ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহী এর সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইলিয়াছ পাটওয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন, সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, সদস্য কমান্ডার আবুল বাশার, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আহমদ উল্লাহ সবুজ। সংবাদ প্রকাশঃ ০৪-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন