টেকনাফ টেকনিক্যাল স্কুল ও কলেজে মহাপরিচালকের পরিদর্শন

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ============কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মো. আক্কাস আলী টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন করেছেন।

শুক্রবার তিনি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাকিবুল হাসানকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন শিক্ষাকার্যক্রম ও অবকাঠামো ঘুরে দেখেন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কনফারেন্স রুমে মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় মহাপরিচালক প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অর্জিত সাফল্য ও অগ্রগতির ধারা বজায় রাখতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শন শেষে কলেজ কর্তৃপক্ষ মহাপরিচালক ও সহকারী পরিচালকের সুস্বাস্থ্য এবং কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করে।

উল্লেখ্য, সরকারি সফরের অংশ হিসেবে মহাপরিচালক টেকনাফের কয়েকটি দর্শনীয় স্থানও পরিদর্শন করেন। সংবাদ প্রকাশঃ ০৪-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন