চকরিয়ায় মিনি ট্রাকে ১৯,৯৫০ ইয়াবা, মাদক কারবারি গ্রেফতার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===============কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে জিদ্দাবাজার এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফারুকের দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতঘর নয়াপাড়া এলাকার বাসিন্দা মো. এহসান (২৬)কে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি নীল রঙের মিনি ট্রাক তল্লাশি করে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৪-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন