কুমিল্লা কবি ফোরামের সাহিত্য আড্ডা,কবিতা পাঠ ও কমিটি গঠন

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার, নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:============== লেখালেখির ক্ষেত্রে আড্ডা এবং সাহিত্য সংগঠনের ভূমিকাকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। সাহিত্যের আড্ডায় চিন্তার আদান-প্রদান যেমন থাকে; পাশাপাশি কবির নতুন লেখাপাঠ, তার বিচার-বিশ্লেষণ কবির লেখাকে পরিপুষ্ট করে তোলে। আবেগ যখন ভাবনা খুঁজে পায় আর ভাবনা যখন খুঁজে পায় শব্দ, তখন জন্ম নেয় কবিতা।

শনিবার (৪ জুলাই ২০২৬খ্রিঃ) সকালে কুমিল্লা মহানগরীর রাজগঞ্জ হিলটন টাওয়ারের (লিফট ৫) চার্টার্ড লাইফ ইন্সুরেন্স মিলনায়তনে কুমিল্লা কবি ফোরামের আয়োজনে সাহিত্য আড্ডা,কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কবি আজিম উল্যাহ হানিফের প্রানবন্ত উপস্থাপনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবি এমদাদুল হক এয়াছিন।

কবি হাবিবুর রহমান হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন, নজরুল গবেষক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর আলী হোসেন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এ এন এম ছাঈদ আহমদ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স সেলস কুমিল্লা অফিস ইনচার্জ মোস্তফা কামাল, নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের সভাপতি শাহ আলম কালাম, সাবেক সভাপতি শাহাদাত ইসলাম সবুজ।

কবিতা পাঠ করেন, কবি শিপন হোসেন মানব, কবি আবদুল আউয়াল সরকার, কবি জয়দেব ভট্টাচার্য ভুলু, কবি গিয়াস উদ্দিন ফারুকী, কবি এস এইচ রুবেল, কবি এম এ কাইয়ুম, কবি মিরাজুল আলম সরকার, কবি আবদুল কাইয়ূম, কবি আবদুল হান্নান, কবি মো: আবুল বাশার, কবি জসিম উদ্দিন মিয়াজী, কবি নাসরিন আক্তার, কবি সোয়ালেহ বিন সাঈদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মতামতের ভিত্তিতে কুমিল্লা কবি ফোরামের (২০২৬-২০২৮) সেশনের কমিটির সভাপতি পদে কবি আবদুল আউয়াল সরকার,সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান হৃদয় ও সাংগঠনিক সম্পাদক পদে কবি এমদাদুল হক এয়াছিন এর নাম ঘোষণা করা হয়। এবং
আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বলা হয়। সংবাদ প্রকাশঃ ০৪-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন