কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল

সিটিভি নিউজ।। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য, কুমিল্লা মহানগরী।
‎শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নগরীর চকবাজার বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
‎কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মদ মোল্লা এবং কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।
সভাপতির বক্তব্য মোসলেহ উদ্দিন বলেন, জুলাই অভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দেশ ও জনগণের কল্যাণে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গণমিছিলে কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মদ, অধ্যাপক রফিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, এবি পার্টি কুমিল্লা মহানগর সভাপতি জি. এম. সামদানীসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। সংবাদ প্রকাশঃ ০৪-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন