রাণীনগরে সরকারি রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

সিdটভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ===========
নওগাঁর রাণীনগরে গ্রামীণ রাস্তার ইট তুলে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা দিয়ে চলাচলকারী প্রায় শতাধিক পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।
১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি জানান, মজিবরের পরিবারের সঙ্গে গ্রামের কারও সুসম্পর্ক নেই। খবর পেয়ে সরেজমিনে গিয়ে প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটিই চূড়ান্ত হবে। এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসান জানান, বিষয়টি অবগতির পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও যদি সমস্যার স্থায়ী সমাধান না হয়, তবে দ্রুতই সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ প্রকাশঃ ০৩-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন