টেকনাফ নাফ নদীপথে পাচারের সময় ৬০ হাজার ইয়াবা উদ্ধার,

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ======================কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীপথে পাচারের সময় মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার চালান ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায় এক চোরাকারবারি।

শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পরে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক।

বিজিবি জানায়, সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন কেরেঙ্গাঘোনা-০২ পোস্টের কাছে মিয়ানমার থেকে এক ব্যক্তি একটি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি কালো কাপড়ে মোড়ানো পোটলাটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কালো কাপড়ে মোড়ানো একটি পলিথিনের ভেতর খাকি রঙের পোটলা থেকে নীল রঙের বায়ুরোধী ছয়টি প্যাকেটে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আশপাশে আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে। সংবাদ প্রকাশঃ ০৩-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন