জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী কর্মসূচি

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ===========বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান বলেছেন, “দীর্ঘ ১৫ বছর ধরে দেশে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। পরপর তিনটি নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় থাকা সরকারের আমলে গুম, খুন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, যা ইতিহাসে একটি দুঃখজনক অধ্যায়।”
তিনি দাবি করেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হন। এর মধ্যে দুইজন নারী শ্রমিকসহ ১৪৯ জন শ্রমিক শহীদ হয়েছেন এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন।”
তিনি আরও বলেন, “শহীদদের প্রতি শ্রদ্ধা, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সম্মান এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আগামী ৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত ‘জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদপতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি’ পালন করবে।”
তিনি জানান, কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের কবর জিয়ারত ও দোয়া, শহীদ ও আহত শ্রমিক পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়, শিক্ষা উপকরণ বিতরণ, খাদ্য ও রান্না করা খাবার বিতরণ, রক্তদান কর্মসূচি, শ্রমিকদের অবদান নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, গুম, খুন ও দুর্নীতির অভিযোগ নিয়ে প্রচার, জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দেশব্যাপী শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা। এছাড়া ৫ আগস্ট উপলক্ষে গণমিছিল সহ বেপক কর্মসূচি ঘোষণা করেন
কেন্দ্রীয় সাধারন সম্পাদক লসকর মো.তসলিম এর সঞ্চালনায় ২ জুলাই বিকাল ৫.৩০ মিনিটে ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয় হলরুমে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, মুজিবুর রহমান ভুঁইয়া, সহ-সাধারন সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, আব্দুস সালাম, আখতারুজ্জামান,প্রমুখ।
কর্মসূচি সমূহ নিম্নরুপ
১. ৫ জুলাই থেকে ১৯ জুলাই-২০২৬ দেশব্যাপী নিন্মোক্ত কর্মসূচি পালন করা হবে:
ক. জুলাই শহীদদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা।
খ. শহীদ, আহত ও পুঙ্গুত্ববরণকারী শ্রমিক পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়।
গ. অস্বচ্ছল শ্রমিক পরিবারের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
ঘ. সুবিধাবঞ্চিত শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ।
ঙ. ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন।
চ. জুলাই আন্দোলনে শ্রমিকদের অবদান শীর্ষক ডকুমেন্টারী প্রচার করা।
২. ২১ জুলাই থেকে ১ আগস্ট-২০২৬
ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত গুম, খুন, অর্থপাচার, দুর্নীতি এবং জুলাই আন্দোলনে হত্যাকান্ডের খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে এবং জুলাই গণঅভ্যুত্থান শ্রমিকের অবদান শীর্ষক দেশব্যাপী পেশাভিত্তিক শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।
ক. ২০ জুলাই, রেল শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।
খ. ২১ জুলাই, দোকান কর্মচারী ও হকার্স শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।
গ. ২২ জুলাই, দর্জি ও পাটশিল্প শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।
ঘ. ২৩ জুলাই, নির্মাণ শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।
ঙ. ২৪ জুলাই, কৃষক সমাবেশ ও আলোচনা সভা।
চ. ২৫ জুলাই, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।
ছ. ২৬ জুলাই, বাংলাদেশ টিএন্ডটি শ্রমিক কর্মচারী সমাবেশ ও আলোচনা সভা।
জ. ২৭ জুলাই, নৌ-পরিবহন ও স্থলবন্দর শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।
ঝ. ২৮ জুলাই, সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।
ঞ. ২৯ জুলাই, হোটেল ও ফার্নিচার শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।
ট. ৩০ জুলাই, রিক্সা-ভ্যান শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।
ঠ. ৩১ জুলাই, পরিবহন শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।
ড. ১ আগস্ট নারী শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।
৩. ২ আগস্ট-২০২৬
ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত সকল গুম, খুন, অর্থপাচার, দুর্নীতি এবং জুলাই আন্দোলনের গণহত্যাকারীদের বিচার তরান্বীত করার দাবীতে উপজেলা/থানা পর্যায়ে শ্রমিক সমাবেশ/আলোচনা সভা/মিছিল।
৪. ৩ আগস্ট-২০২৬
ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত সকল গুম, খুন, অর্থপাচার, দুর্নীতি এবং জুলাই আন্দোলনের গণহত্যাকারীদের বিচার তরান্বীত করার দাবীতে সকল জেলায় শ্রমিক সমাবেশ ও মিছিল।
৫. ৪ আগস্ট-২০২৬
ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত সকল গুম, খুন, অর্থপাচার, দুর্নীতি এবং জুলাই আন্দোলনের গণহত্যাকারীদের বিচার তরান্বীত করার দাবীতে
ক. সকল মহানগরীতে শ্রমিক সমাবেশ ও মিছিল এবং
খ. ফেডারেশনের কেন্দ্রের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা।
৬. ৫ আগস্ট-২০২৬ দেশব্যাপী গণমিছিলে অংশগ্রহণ। সংবাদ প্রকাশঃ ০২-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=