সরকারী নিবন্ধন পেল “কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি”

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা প্রতিনিধি:=================
কুমিল্লার ঐতিহ্যবাহী ” কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি” সরকারি নিবন্ধন লাভ করেছে।

দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে এ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়।

২৫ জুন ২০২৬ খ্রিঃ(বৃহস্পতিবার)
নিবন্ধন পাওয়ায় ” কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি”নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
যাহার রেজিষ্ট্রেশন নং- সিএইচ -৭৭২/২০২৬।

ক্লাব নেতারা জানান, সরকারি নিবন্ধন লাভের ফলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা ও জনস্বার্থে সংবাদ পরিবেশনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উল্লেখ্য, ০৬ -০১-২০১৪ সালে প্রতিষ্ঠিত “কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি” দীর্ঘদিন ধরে কুমিল্লার সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও পেশাদার সংগঠন হিসেবে কাজ করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে ক্লাবটি সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করেছে এবং নিয়মতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচন ও বিভিন্ন পেশাগত কার্যক্রম পরিচালনা করছে।

” কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি” নেতৃবৃন্দ সরকারি নিবন্ধন প্রাপ্তিতে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ অর্জন কুমিল্লার সাংবাদিক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। সংবাদ প্রকাশঃ ০২-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন