ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, পাষণ্ড পিতা গ্রেফতার

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান ========== কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. জলিল (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (১ জুলাই) রাতে উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার (২ জুলাই) ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সৎ পিতাকে গ্রেফতার করে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ১ জুলাই রাত আনুমানিক সোয়া ৯টার দিকে ভুক্তভোগীর মা রাতের খাবার শেষে নিজের শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। মায়ের অজান্তেই শিশুটি পড়ার টেবিল থেকে উঠে ঘরের মধ্যবর্তী কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর, রাত সাড়ে ৯টার দিকে ঘরের ভেতর ধস্তাধস্তি ও অস্বাভাবিক নড়াচড়ার শব্দ পেয়ে মায়ের ঘুম ভেঙে যায়। তিনি দ্রুত মধ্যবর্তী কক্ষে গিয়ে দেখতে পান, অভিযুক্ত মো. জলিল (শিশুটির বর্তমান পিতা) শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করছে। মায়ের উপস্থিতিতে পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত ব্যক্তি পিছু হটে।
পরবর্তীতে আজ (২ জুলাই) সকালে ভুক্তভোগী শিশুর মা বকুল আক্তার (৩৩) নিজে থানায় হাজির হয়ে একটি লিখিত এজাহার জমা দেন। থানা পুলিশ অভিযোগটিকে মামলা হিসেবে রুজু করে এবং দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত জলিলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। মামলা রুজু করার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামী মো. জলিলকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের জবানবন্দি ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। শিশুদের ওপর এমন যেকোনো ধরনের নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।” সংবাদ প্রকাশঃ ০২-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=