ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি:===========
একজন ভালো শিক্ষার্থী হিসেবেই নয়, ভালো মানুষ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। দেশের মধ্যে দশের একজন হয়ে কাজ করতে হবে। কারণ, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে। এর জন্য মেধাচর্চায় আরও বেশি উদ্যমী হতে হবে।
বুধবার (০১ জুলাই) কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা এসব কথা বলেন।
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসার হল রুমে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুল হাকিম।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আবদুল জাব্বার,মাওলানা মোঃ খায়রুল আমিনসহ শিক্ষক,শিকার্থী ও গভর্নিং বডির সদস্যবৃন্দ।
বক্তারা আরো বলেন,
মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাঝে পুরস্কৃত করলে তারা অনেক খুশি হয় এবং প্রেরণার মাধ্যমে আরো ভালো করার স্পৃহা পেয়ে থাকে।মেধা পুরস্কারের আয়োজনের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের একদিকে যেমন তাদের কাজ তথা মেধার কৃতিত্বের প্রতি অবদান স্বীকার করে তাদের পুরস্কৃত করা অন্যদিকে তাদের মাঝে অনুপ্রেরনা প্রদান করা ।উভয় ক্ষেত্রে পজিটিভ অগ্রগতি হয়ে থাকে।এর মাধ্যমে শির্ক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকগণও গর্ব অনুভব করেন এবং সন্তানের প্রতি আরো যত্নবান হয়ে থাকেন।যেকোন প্রয়োজনীয়তা মেটাতে তারা সদা উদগ্রীব থাকেন। সংবাদ প্রকাশঃ ০২-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=