চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, সংবাদদাতা কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলো: ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার মেসিডেঙ্গী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে রমজান আলী (৩৭), নওগাঁ জেলার পত্নিতলা থানার পাটিছড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আবুল হোসেন (৪৩) ও চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে মো: শাহআলম (৪৫)। বুধবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক উদ্দিন আকাশ।

থানা সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বীরচন্দ্রনগর আলীম মাদরাসার সামনে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামিয়ে মো. রমজান আলীকে আটক করে তল্লাশি কারা হয়। এ সময় ওই কাভার্ডভ্যান থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়াও থানা পুলিশের পৃথক আরেকটি অভিযানে গত মঙ্গলবার দিবাগত রাত ৭.৩০ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বাবুলের হোটেলের সামনে একটি ট্রাক আটক করে পুলিশ। এ সময় ২০ কেজি গাঁজাসহ মো. আবুল হোসেন ও মো: শাহ আলমকে আটক করে পুলিশ।

চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মহাসড়কে একাধিক অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। এ সময় পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ মোট তিন মাদক কারবারিকে আটক করে এবং একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় পৃথক দুইটি মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০১-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন