ব্রাহ্মণপাড়ায় পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান =============কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলার আল্লাহর ৯৯ নাম চত্বরে মানবতার সেবা সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতার সেবা সংগঠনের সভাপতি আক্তার হোসেন। অনুষ্ঠানে পবিত্র কারবালার শহীদদের আত্মত্যাগ, মানবতা, সত্য ও ন্যায়ের আদর্শ তুলে ধরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সভাপতির বক্তব্যে আক্তার হোসেন বলেন, মানবতার সেবা সংগঠন দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি এলাকার মানুষের আস্থা অর্জন করেছে। তিনি জানান, সংগঠনের উদ্যোগে এতিম ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের বই-খাতা প্রদান এবং প্রতি ঈদে ঈদ উপহার বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম নিয়মিত পরিচালিত হয়ে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক, কোষাধ্যক্ষ নাসির, সদস্য জামাল উদ্দিন, নান্টু, ফরিদ উদ্দিন, ফিরোজা আহমেদ, দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছিন্নমূল মানুষ।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ৩০-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=