বিদায় বেলায় কর্মদক্ষতা ও সততার উপহার পেলেন কুমিল্লা নাভানা হসপিটালের স্টাফ

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার,কুমিল্লা থেকে: ================
“সৎ ও কর্মঠ লোককে সবাই পছন্দ করে” ছয় বছরেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করা
কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ এর রিসিপশনিস্ট
সুমাইয়া আক্তার।স্বইচ্ছায় ব্যক্তিগত কারনে চাকরি থেকে বিদায় নিয়েছেন। পেলেন ব্যতিক্রমী ও আবেগঘন বিদায়।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬ খ্রিঃ) বিকেলে কুমিল্লা মহানগরীর ঝাউতলায় কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ এর অফিসরুমে পরিচালক ও সহকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও করতালির মধ্য দিয়ে রাজকীয়ভাবে বিদায় জানান। এই ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানে হাসপাতাল চত্বরে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা একযোগে তাঁকে সম্মান জানান। অনুষ্ঠান শেষে সহকর্মীরা সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করে রাজকীয়ভাবে বিদায় জানান।

উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান শ্রীধাম চন্দ্র ভৌমিক, এমডি মোঃ আবদুল আউয়াল সরকার, সাবেক এমডি মোঃ জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, মোঃ সোহেল রানা, মোঃ জহিরুল ইসলাম,নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, মোঃ আলমগীর হোছাইন,মোঃ কবির আহমেদ,মাহবুব সরকার সুমনসহ অনেকে।

কর্মজীবনে সুমাইয়া আক্তারের
কর্মদক্ষতা ও সেবায় তাঁর অসামান্য অবদান প্রশংসিত। নরম মেজাজ, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের কারণে তিনি রোগী ও স্বজনদের কাছে আস্থার প্রতীকে পরিণত হন।

হাসপাতালের নিয়মিত সেবাগ্রহীতা সালমা আক্তার বলেন, “এই হাসপাতালে সুমাইয়া আক্তার রিসিপশনে কর্মরত। তাঁর আন্তরিকতা ও মানবিক আচরণ আমাদের কাছে ভরসার জায়গা।”

হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার
বলেন, “সুমাইয়া আক্তার আমাদের একজন ভালো স্টাফ ছিলেন। রোগীর প্রতি তাঁর দায়িত্ববোধ ও ধৈর্য আমাদের জন্য অনুকরণীয়।”
তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা আমাদের হাসপাতালের জন্য ছিল বড় সম্পদ।”

বিদায়ী অনুভূতি সুমাইয়া আক্তার বলেন, “মানুষের সেবা করতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কী পেলাম বা না পেলাম সেটা কখনো ভাবিনি। পুরো চাকরি জীবন
হাসিমুখে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। সবাই যেন আমার জন্য দোয়া করেন।” সংবাদ প্রকাশঃ ০১-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন