কুমিল্লায় সীমান্তের শূন্যরেখায় ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি ==================
কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্তের শূন্যরেখা থেকে রোকেয়া বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) রাত ১০টার দিকে উপজেলার জগন্নাথদিঘী এলাকার গুচ্ছগ্রাম সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।
নিহত রোকেয়া বেগম গুচ্ছগ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বিভিন্ন এলাকায় ঘোরাফেরা ও ভিক্ষাবৃত্তি করতেন। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে ভারতীয় সীমান্তসংলগ্ন শূন্যরেখা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
তবে রোকেয়া বেগমের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সংবাদ প্রকাশঃ ০১-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=