নওগাঁয় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস দিবস পালিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান=================
নওগাঁতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যলি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার (২৬ জুন) সকালে দিবসটি উপলক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মো. আমিনুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. লোকমান হোসেন, পত্নীতলা (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, নওগাঁ (১৬ বিজিপি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)সুমন রঞ্জন সরকার প্রমুখ।আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ২৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=