সেক্টর ও ট্রেডইউনিন দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা শ্রমিক সেক্টরে দুর্বার গতিতে এগিয়ে যাবে শ্রমিক কল্যাণ ফেডারেশন–

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান =========বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, দেশের শ্রমিক আন্দোলনের ইতিহাসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন। শ্রমিক সেক্টরে দুর্বার গতিতে এগিয়ে যাবে শ্রমিক কল্যাণ ফেডারেশন। তিনি ঢাকা মহানগরীর উত্তরের
সেক্টর ও ট্রেডইউনিন দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন,
বর্তমান শ্রমিক বাস্তবতায় সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে শ্রমিক সমাজের আস্থা অর্জন করতে হবে।
শ্রমিক সেক্টরে এখনও অনেক ক্ষেত্র রয়েছে যেখানে সংগঠনের কার্যক্রম পর্যাপ্ত নয়। এসব সেক্টরে দ্রুত সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। গতানুগতিক ধারার পরিবর্তে ট্রেড ইউনিয়নভিত্তিক, বাস্তবমুখী ও সময়োপযোগী কার্যক্রম পরিচালনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, “শ্রমিক ময়দান আজ অনেকাংশে নেতৃত্বশূন্য। এ পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে শ্রমিক সমাজের আস্থা অর্জন এবং নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। অন্যান্য সংগঠনের সঙ্গে প্রতিযোগিতা নয়, বরং ব্যতিক্রমধর্মী ও কার্যকর কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের প্রকৃত সমস্যার সমাধানে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, গৃহকর্মীসহ শ্রমজীবী মানুষের বিভিন্ন শ্রেণি-পেশার অধিকার ও কল্যাণ নিয়ে গবেষণা, প্রস্তাবনা প্রণয়ন এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। শ্রমিক সমাজের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা তুলে ধরতে হবে এবং সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে।
কেন্দ্রীয় সভাপতি বলেন, সংগঠনের বিপুল জনশক্তিকে কাজে লাগিয়ে শ্রমিক সেক্টরে কার্যক্রম আরও ত্বরান্বিত করা হবে। প্রত্যেক ট্রেড ইউনিয়নের সভাপতি নিজ নিজ ট্রেডের উন্নয়ন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে স্বাধীনভাবে কাজ করবেন। একই ব্যক্তির একাধিক দায়িত্বে না থেকে নতুন নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রত্যেক ট্রেড ইউনিয়নের নিজস্ব অফিস স্থাপন, অফিসকেন্দ্রিক নিয়মিত কার্যক্রম পরিচালনা,ট্রেডের নিজস্ব নামে ডি-ফরম সংগ্রহ, সদস্যদের নিয়মিত চাঁদা আদায় এবং সেবামূলক কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি শ্রমিকদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেন।
সভায় তিনি আরও বলেন, ঢাকাসহ সারা দেশে ব্যাপক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মহিবুল্লাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের সহ-সভাপতি মিজানুল হক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পান্না, মাহবুবুল আলম, সুলতান মাহমুদ, আবুল কালাম পাঠানসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ২৪-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=