নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : সংবাদদাতা জানান ==========নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ নয় জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির বাধায় তারা প্রবেশ করতে পারেনি। বর্তমানে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন তারা।
বুধবার (২৪ জুন) ভোর ৪টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নওগাঁ বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাতের দিকে আদাতলা বিওপির আওতায় পাতাড়ী সীমান্ত এলাকার ৪৪ নং মেইন পিলারের কাছে কয়েকজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি।

এ সময় সন্দেহ হলে তাদের শূন্যরেখায় আটকে দেয়া হয়। পরে জানা যায় তারা ভারতের বাংলা ভাষাভাষী মানুষ। ভোররাতের দিকে তাদের ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের পুশইনের চেষ্টা করে। ওই ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, তারা এখনো শূন্য লাইনেই অবস্থান করছেন। তাদেরকে ঘিরে বিজিবির কড়া প্রহরা রয়েছে। সংবাদ প্রকাশঃ ২৪-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন