চৌদ্দগ্রামে মিয়াবাজার জামে মসজিদ কমপ্লেক্সের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন: সংবাদদাতা জানান =============
কুমিল্লার চৌদ্দগ্রাম মিয়াবাজার জামে মসজিদ কমপ্লেক্সের কমিটি গঠন ও মুসল্লীদের সঙ্গে নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মসজিদের তৃতীয় তলায় নবনির্বাচিত মিয়াবাজার মসজিদ কমপ্লেক্স কমিটির সভাপতি মোস্তফা গোলাম এমরান (কামাল) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জুয়েলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন মসজিদ কমপ্লেক্স কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান সরদার, সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী, আবুল হাশেম, সহ-সম্পাদক শাহ মো: এমরান, মিয়াবাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাজী আব্দুল করিম, বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন রশিদ মেম্বার, শফিকুর রহমান, রাজ্জাক মিয়া, খোকন সরদার, আক্তার হোসেন, সাইফুল ইসলাম সুমন, বাচ্চু মিয়া, সাইফুল ইসলাম শাকিল, মীর নোমান, আবুল খায়ের, গোলাম মোস্তফা, শরিফ হাসান, আবু ইউসুফ নয়ন, মো: ইলিয়াস, মোস্তফা কামাল, মো: এরশাদ প্রমুখ।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় থেকে ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সচিব সাফিজ উদ্দিন আহমেদ সাক্ষরিত ৩ বছরের জন্য মিয়বাজার মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির উপদেষ্টারা হলন- কামরুল হুদা, ফজিলুতুন নেছা, আব্দুস সাত্তার, মোস্তফা কামরুস সোবহান (রুবেল)। কমিটির সভাপতি মোস্তফা গোলাম এমরান (কামাল), সহ-সভাপতি মো: আব্দুল মান্নান সদ্দার, মো: জয়নাল আবেদীন (মেম্বার), মো: আবুল হাসেম, সাধারণ সম্পাদক মো: তোফায়েল হোসেন জুয়েল, সহ-সম্পাদক শাহ্ মো: এমরান, কোষাধ্যক্ষ আবু তালেব মনি, অডিটর আহম্মেদ মশিউর রহমান (তাজবীর), সহকারী অডিটর মাস্টার মীর হোসেন, সদস্য রাশেদুল হায়দার (আবু), আহসান হাবীব, মো: মমতাজ মিয়া, শামছুউদ্দিন সরদার, মাওলানা মোজামেল হক, মিজানুর রহমান, মো: সাহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, আবু তাহের সর্দার, মো: আলমগীর হোসেন। সংবাদ প্রকাশঃ ২৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=